দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম প্রেস ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা ক্যারম এককে চ্যাম্পিয়ন আজাদ রানার্স আপ ফারুক আবদুল্লাহ

Masud forhan
Masud forhan
প্রকাশ : ৭ জুলাই ২০২৬ ০৩:৫২ দুপুর
পঠিত : ৪
চট্টগ্রাম প্রেস ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা ক্যারম এককে চ্যাম্পিয়ন আজাদ রানার্স আপ ফারুক আবদুল্লাহ

ক্যারম খেলা

Degchibarictg

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর ক্যারম একক ইভেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার (৭ জুলাই) সম্পন্ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ক্লাবের সদস্য মুহাম্মদ আজাদ চ্যাম্পিয়ান এবং রানার্স আপ হয়েছেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

 

একইদিনে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচও সম্পন্ন হয়। তৃতীয় স্থানে আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রফিক হায়দার এবং চতুর্থ স্থানে দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মুন্না।

 

এর আগে গত ৫ জুলাই ক্যারম দ্বৈত ইভেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মুন্না এবং জাগো নিউজের স্টাফ রিপোর্টার রফিক হায়দার জুটি চ্যাম্পিয়ন হন। আর রানার্স আপ হয়েছেন জাতীয় অর্থনীতির ফটো সাংবাদিক নুরুল আলম এবং বিজনেস স্ট্যান্ডার্ডের ফটো সাংবাদিক মিনহাজ উদ্দিন ঝন্টু। 

 

একইভাবে ক্যারম দ্বৈত ইভেন্টের তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেন মুহাম্মদ আজাদ ও নুর মো. রুবেল জুটি এবং ফারুক আবদুল্লাহ ও এমএ হোসাইনে জুটি। এসময় ক্রীড়া সম্পাদক রুবেল খান সহ উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৭ জুন ২০২৬ ইং চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।