দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বন্দরের সিসিটি-এনসিটি রক্ষায় ২ দিনের কর্মসূচি

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ০৬:৩৪ সকাল
পঠিত : ৪
চট্টগ্রাম বন্দরের সিসিটি-এনসিটি রক্ষায় ২ দিনের কর্মসূচি
Degchibarictg
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম বন্দরের সিসিটি-এনসিটি বিদেশি কোম্পানির হাতে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বন্দর রক্ষা পরিষদ দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে ১ ডিসেম্বর পদযাত্রা এবং ৩ ডিসেম্বরে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) বন্দর রক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক চিরন্তন চিরুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ডিসেম্বর নগরের দেওয়ানহাট, নয়াবাজার এবং বন্দর টিলা মোড় থেকে চট্টগ্রাম বন্দর গেট পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। ওইদিন কর্মচারীরা ১ ঘণ্টা কলমবিরতি পালন করবেন।

এছাড়া ৩ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সল্টগোলা মোড়, বড়পোল মোড় ও আগ্রাবাদ যমুনা ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ পালন করা হবে। এই সময় বন্দর কর্মচারীরা ৩ ঘণ্টা কলমবিরতিও পালন করবেন।

এতে আরও বলা হয়, আন্দোলন শান্তিপূর্ণ হবে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই গুরুত্বপূর্ণ স্থাপনাকে বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।