দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বন্দরে অবরোধ প্রত্যাহারের ঘোষণা আন্দোলনকারীদের

RAFIQ HYDER
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫
পঠিত :
চট্টগ্রাম বন্দরে অবরোধ প্রত্যাহারের ঘোষণা আন্দোলনকারীদের
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের বিরোধে আন্দোলনরত ৪৭টি সংগঠনের নেতাদের সঙ্গে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের জরুরি বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া বৈঠক শেষে বন্দর ভবনের সভাকক্ষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

বন্দর সূত্র জানিয়েছে, রবিবার বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারী সংগঠনের নেতাদের আলোচনায় আহ্বান জানায়। তবে নেতারা জানান-যেকোনো ধরনের বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের টার্মিনাল হস্তান্তরের পরিকল্পনা বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া তারা আন্দোলন থেকে সরে আসতে চাচ্ছিলো না। পরে বন্দর চেয়ারম্যানের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, চেয়ারম্যান নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন। চেয়ারম্যানের আশ্বাসে উভয়ের সম্মতিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

প্রসঙ্গত, বন্দর রক্ষা পরিষদের ডাকে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় হালিশহর, সল্টগোলা ও আগ্রাবাদ এলাকায় অবস্থান ধর্মঘট ও মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এবং বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দর প্রায় সকল গেটের প্রবেশমুখে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলো স্কপ।
উক্ত কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারীরা।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।