দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট সিলেকশন ক্যাম্প সম্পন্ন, ঈদের পর স্কিলক্যাম্প

RAFIQ HYDER
প্রকাশ : ২০ মার্চ ২০২৫
পঠিত :
চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট সিলেকশন ক্যাম্প সম্পন্ন, ঈদের পর স্কিলক্যাম্প

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিভাগের অনুর্ধ্ব-১৬  ক্রিকেটারদের দিন ব্যাপী এক সিলেকশন ক্যাম্প সম্পন্ন হয়েছে। হয়েছে। বিভাগের অনুর্ধ্ব-১৬  ক্রিকেট দল গঠনকল্পে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির তত্ত্বাবধানে এই আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর কাজীর দেউরিস্থ জহুর আহমদ চৌধুরী স্টেড়িয়ামের অনুশীলন মাঠে সিলেকশন ক্যাম্প  শেষ হয়।

ক্যাম্পে বিভাগীয় ১১ জেলার নির্বাচিত ৫১ ক্রিকেটার অংশ নেয়। সেখান থেকে নানা প্রশিক্ষণ, অনুশীলন দুদিনের ম্যাচ আয়োজন শেষে ২০ জন ক্রিকটোরকে নির্বাচন করে বিসিবি মনোনীত নির্বাচক সাবেক জাতীয় ক্রিকেটার গোলাম ফারুক চৌধুরী সুরু। চারদিনব্যাপী এই ক্যাম্প তত্ত্বাবধান করেন বিসিবির চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক, ফেনীর জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিন বান্দরবানের জেলা কোচ রাহুল বিশ্বাস।

এদিকে চারদিন ব্যাপী অনুর্ধ্ব-১৬  এই ক্রিকেট ক্যাম্প সুষ্ঠভা্বে পরিচালনা দল নির্বাচনের সার্বিক খোজ নিতে জহুর আহমদ স্টেড়িয়ামে ক্যাম্প ভেন্যু পরিদর্শনে যান চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক  শাহনেওয়াজ রিটন। সময় তিনি শক্তিশালী চট্টগ্রাম বিভাগীয় দল গঠন করে জাতীয় লীগে ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। পরিদর্শনকালে সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দীনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নির্বাচিত ২০ ক্রিকেটারকে নিয়ে ঈদের পর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১০ দিনের বিশেষ স্কিল ক্যাম্প।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।