নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় বিমানবন্দরের ফায়ার শাখা, এভসেক, এপিবিএন, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিকেল টিমসহ অন্যান্য অংশীজন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মহড়ায় স্ক্রিপ্টের অংশ হিসেবে কার্গো ওয়ারহাউস সংলগ্ন স্থানে থাকা পরিত্যক্ত ময়লায় আকস্মিক ধরে যাওয়া আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। এমতাবস্থায় বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার সংশ্লিষ্ট সকল অংশীজনকে আগুন লাগার বিষয়টি অবহিত করলে বিমানবন্দর ফায়ার টিম, বাংলাদেশ বিমানবাহিনী, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ অন্যান্য অংশীজনরা ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার মহড়ায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, পিএসসি, এএফডব্লিউসি; বিমানবন্দরের স্যাটো সাধন কুমার মহন্ত; সহকারী পরিচালক (ফায়ার) আব্দুল্লাহ আল মমিন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত এ ধরনের মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব ইউনিটের সমন্বয় ও প্রস্তুতি আরও শক্তিশালী হয়।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।