দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ লাখ টাকার অবৈধ পণ্যসহ যাত্রী আটক

RAFIQ HYDER
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫
পঠিত :
চট্টগ্রাম বিমানবন্দরে ৪ লাখ টাকার অবৈধ পণ্যসহ যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, নিষিদ্ধ কসমেটিকস, মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দ হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কার্টন বিদেশি সিগারেট (মন্ড), ১২ পিস আমাদানি নিষিদ্ধ বিউটি ক্রিম, ৬টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ।

শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা জানান, আটক যাত্রীর নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। সকাল ৯টা ৪০ মিনিটে তিনি চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

চার লাখ টাকার বেশি মূল্যের পণ্য জব্দ

কাস্টমস সূত্রে জানা যায়, জব্দ হওয়া পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১ হাজার ৭০০ টাকা। এর মধ্যে মোবাইল ফোনের মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা, ল্যাপটপ ৫০ হাজার টাকা, সিগারেট ১৭ হাজার ৫০০ টাকা এবং বিউটি ক্রিম ৪ হাজার ২০০ টাকা। সম্ভাব্য রাজস্ব আয়ের পরিমাণ ধরা হয়েছে ৮৭ হাজার ৫০০ টাকা।

অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, যাত্রী ব্যাগেজ সুবিধার সীমা অতিক্রম করেছেন। জব্দ করা পণ্যগুলোর মধ্যে কয়েকটি আমদানি নিষিদ্ধ এবং শুল্ক আইনে নিয়ন্ত্রিত। এ কারণে সেগুলো ডিটেইনড মার্চেন্ডাইজ (ডিএম) হিসেবে জব্দ দেখানো হয়েছে।

সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয় যাত্রীকে

গোয়েন্দা সংস্থার প্রাথমিক অনুসন্ধানে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের তথ্য পাওয়া যায়নি। এ কারণে পাসপোর্টের তথ্য সংরক্ষণ করা, মৌখিক সতর্কবার্তা প্রদান ও ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, 
জব্দ করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিকে ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।