দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৯ লাখ টাকার বিদেশি সিগারেট ও মোবাইল জব্দ

shakhawat sohan
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫
পঠিত :
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৯ লাখ টাকার বিদেশি সিগারেট ও মোবাইল জব্দ
দক্ষিণপূর্ব ডেস্ক 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে প্রায় ৫৯ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৪ ফ্লাইটে আসা তিনজন যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, তল্লাশিকালে হাটহাজারীর মোহাম্মদ শাহ আলম ও মো. আরফান এবং মীরসরাইয়ের আশরাফুল ইসলাম নামের তিন যাত্রীর কাছ থেকে ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং ৩০টি মোবাইল ফোন (আইফোন, গুগল পিক্সেল, স্যামসাংসহ বিভিন্ন ব্র্যান্ডের) উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ এবং ব্যাগেজ রুলস অনুযায়ী নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত মোবাইল ফোন বহন করায় এসব পণ্য জব্দ করা হয়েছে। যাত্রীদের জরিমানা করে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।