দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১১:১৭ রাত
পঠিত : ৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

ছবি : সংগৃহীত

Degchibarictg

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ১৫ আগস্ট উপলক্ষে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের নেতৃত্বে মিছিলটিতে কয়েকশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

শুক্রবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেট থেকে মিছিলটি শুরু হয়ে মূল সড়কে এসে শেষ হয়।

 

এসময় নেতা-কর্মীরা ‘শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’ ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

 

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বললেন, ভোর ৫-৬টার দিকে চবির ২নং গেট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলটি হয়। আমরা খবর পেয়ে দুইজনকে আটক করি। বাকিদের আটকের অভিযান চলছে।

 

এর আগে গত ১৩ নভেম্বর রাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান। পরে জামিনে মুক্তি পেয়ে ফের সক্রিয় হন ছাত্রলীগের রাজনীতিতে।

 

জেএফআই/দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।