নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সিনিয়র নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
শনিবার দিবাগত রাত ১ টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহি দক্ষিণপূর্বকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়,আ জম ওবায়েদ কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।শুক্রবার হাসপাতালে ভর্তি অবস্থায় উনাকে আইসিইউতে ভর্তি করানো হয়।আর অবস্থার হলে আজ রাতে উনাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।সেখানে রাত একটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী রাজনীতিবিদ। আগামীকাল রবিবাল বেলা ১১ টায় চট্টগ্রামের প্যারেড মাঠে মরহুমের জানাযার নায়াজ অনুষ্ঠিত হবে।
আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন বহু ভাষাবিদ। সংস্কৃতি জগতেও ছিলেন উনার শক্ত অবস্থান।ইসলামী সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি। তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য বইও লিখেছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।