দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম মহানগর বিএনপির সাথে বৈঠকে বসবেন তারেক রহমান

RAFIQ HYDER
প্রকাশ : ২৪ জানুয়ারী ২০২৬
পঠিত :
চট্টগ্রাম মহানগর বিএনপির সাথে বৈঠকে বসবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক;

দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামে পা রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগরীতে পৌঁছেই তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় তারেক রহমান চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাত নয়টার দিকে নগরীর একটি অভিজাত হোটেল—রেডিসন ব্লুতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা জানান, এ বৈঠকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির মোট ৫৩ জন সদস্য অংশ নেবেন। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা ও রাজনৈতিক কৌশল নির্ধারণই বৈঠকের মূল লক্ষ্য।

দলীয় একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বৈঠকে আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সংগঠনকে মাঠপর্যায়ে আরও সক্রিয় করা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রাধান্য পাবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে দলীয় সফরে চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এ সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান । 
আরএইচ/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।