দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় মাদক মামলায় গ্রেপ্তার ২৩০

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১০:৪৩ দুপুর
পঠিত : ১২
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় মাদক মামলায় গ্রেপ্তার ২৩০

ছবি সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে মাদক-সংক্রান্ত বিভিন্ন মামলায় ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ২৪ ঘণ্টার অভিযানের এসব তথ্য জানানো হয়।


চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, বিশেষ অভিযানে ৬ হাজার ২৩২টি ইয়াবা ট্যাবলেট, ৫৪ কেজি ৪১৭ গ্রাম গাঁজা এবং ৩৭৫ লিটার ২৫০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়েছে।


পুলিশ জানায়, অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ২৩০ জনের মধ্যে ৭৪ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদক বহনকারী এবং ১৫০ জন মাদকসেবী রয়েছেন।


এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ১৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।


চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।