দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

Masud forhan
Masud forhan
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ০৫:৫৪ সকাল
পঠিত : ৩
চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

আগুনের ধোঁয়া

Degchibarictg

চট্টগ্রাম মহানগরের দুই নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

 

আজ (শনিবার) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত। সর্বশেষ খবরের ভিত্তিতে এ নিউজ লেখার সময় আগুন নিয়ন্ত্রণ আসেনি। 

 

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

 

স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি। 

 

জানা গেছে, শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।