দক্ষিণ পূর্ব

চট্টগ্রামের সদরঘাট থেকে সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

RAFIQ HYDER
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫
পঠিত :
চট্টগ্রামের সদরঘাট থেকে সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:


চট্টগ্রামের সদরঘাট থানা এলাকা থেকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন (ইউপি) পরিষদের নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে সদরঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানিয়েছেন। জসিম সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গারাঙ্গিয়া হাতিয়ারপুল এলাকার মৃত এরশাদ আলীর ছেলে। 

সদরঘাট থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে ২০২৪ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুরাতন থানা এলাকার মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোমেন হোসেন জয় বাদী হয়ে বিস্ফোরক আইনে সদরঘাট থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় ২০২৪ সালের ৪ আগষ্ট সকাল ১১টা থেকে ৫ আগষ্ট রাত আনুমানিক ১০ পর্যন্ত সদরঘাট থানাধীন সিটি কলেজের সামনে থেকে ইসলামিয়া কলেজের মোড় পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর আক্রমণের অভিযোগ করা হয়। 

ওসি আব্দুর রহিম জানান, সাবেক ইউপি চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর হামলার ঘটনায় সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার  সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  এদিকে ওই চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় একাধিক মামলা রয়েছে।

 রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।