দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম সিটিজেনস ফোরামের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

sathi
প্রকাশ : ২১ মার্চ ২০২৫
পঠিত :
চট্টগ্রাম সিটিজেনস ফোরামের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ
ডেস্ক রিপোর্ট 

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর সিটিজেনস ফোরামের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর ওয়াসা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) মোঃ আরিফ হোসেন, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান, সিটিজেন ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি  মশিউর আলম স্বপন, সেক্রেটারি ডাঃ মোঃ আবু নাছের প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রমজানের শিক্ষা হলো মানবতার সেবা ও সমাজের সর্বস্তরে কল্যাণ প্রতিষ্ঠা করা। এ ধরনের কল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখবে সিটিজেনস ফোরাম।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।