দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ,আহত ৭

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ০৯:৩৪ সকাল
পঠিত : ৫
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ,আহত ৭

ছবি

Degchibarictg

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গ্রাফিতি মুছে দেওয়া ও ফেস্টুন ছিঁড়ে ফেলার প্রতিবাদ করায় ছাত্রশিবিরের কর্মীদের উপর দু'দফায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, গতকাল সোমবার কলেজের বিভিন্ন প্রান্তে শহীদ শরীফ ওসমান হাদি, শহীদ ওয়াসিম এর বিভিন্ন উক্তি নিয়ে গ্রাফিতি অঙ্কন ও ফেস্টুন লাগাই সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের কর্মীরা । পরে ছাত্র দলের নেতা কর্মীরা ওই গ্রাফিতি মুছে ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের কর্মীরা অধ্যক্ষ বরাবর অভিযোগ জানান । সেখানে থেকে বেরিয়ে বের হলে  ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

 

অপরদিক থেকে ও ছাত্রশিবিরের কর্মীরা পাল্টা স্লোগান দিলে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। রূপ নেয় দু'গ্রুপের সংঘর্ষে। পরে সদরঘাট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সিটি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মিশকাত জানান, ক্যাম্পাসের ভিতরে এক দফা আমাদের কর্মীদের ওপর হামলা হয় । পরে পুলিশ আসলেও পুলিশ আমাদের কোন প্রকার সহযোগিতা না করে গেইটের বাইরে বের করে দিলেই দ্বিতীয় দফায় আমাদের উপর হামলা হয় এতে প্রায় ৭ জন নেতাকর্মী আহত হয়।

 

সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল ছিদ্দিকী রনি ও সদর ঘাট থানার ওসিকে একাধিকবার যোগাযোগ করা হলেও কল ধরেন নি।

 

সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শিক্ষকরা নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরএইচ/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।