দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম-১২ : বিপুল ব্যবধানে এগিয়ে ধানের শীষ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
চট্টগ্রাম-১২ :  বিপুল ব্যবধানে এগিয়ে ধানের শীষ

ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৫৮ কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৫৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে পড়েছে ৬৬ হাজার ৭২৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীক পেয়েছে ১৪ হাজার ৬৭৭ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১১ হাজার ৫৫৮ ভোট।

উল্লেখ্য, একটি পৌরসভা ও উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত পটিয়া সংসদীয় আসনে মোট ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৯৫ জন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।