দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন নিলেন ছাত্রনেতা রবিউল

sathi
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫
পঠিত :
চট্টগ্রাম-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন নিলেন ছাত্রনেতা রবিউল
ফটিকছড়ি প্রতিনিধি:
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রনেতা রবিউল হাসান। শুক্রবার (১০ অক্টোবর) রাজধানী ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সভাপতি নুরুল হক নুরের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।

মনোনয়ন সংগ্রহ শেষে রবিউল হাসান বলেন, মনোনয়ন সংগ্রহের শেষ দিনে চট্টগ্রাম-২ আসনের জন্য গণঅধিকার পরিষদ হতে ট্রাক প্রতীকে মনোনয়ন নিয়েছি। নির্বাচনে হার-জিত থাকবেই, তবে শেষ পর্যন্ত লড়ার সংকল্প নিয়েই মাঠে নেমেছি। ফটিকছড়িবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।

২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন রবিউল হাসান। বর্তমানে তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্র অবস্থায় সংসদ নির্বাচনে তার প্রার্থিতা ফটিকছড়িতে আলোচনার জন্ম দিয়েছে। এলাকাজুড়ে হেভিওয়েট প্রার্থীদের ভিড়েও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই তরুণ ছাত্রনেতা।

রবিউল হাসানের জন্ম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পশ্চিম হাসনাবাদ গ্রামে। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে পড়াশোনা করছেন।
এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।