দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম–৮ আসনে এরশাদ উল্লাহর সমর্থনে সারোয়াতলীতে ব্যাপক গণসংযোগ

RAFIQ HYDER
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫
পঠিত :
চট্টগ্রাম–৮ আসনে এরশাদ উল্লাহর সমর্থনে সারোয়াতলীতে ব্যাপক গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম–৮ (বোয়ালখালী, চান্দগাঁও ও পাঁচলাইশ আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্‌ এরশাদ উল্লাহর সমর্থনে বোয়ালখালীর সারোয়াতলীতে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ৫নং সারোয়াতলী ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারোয়াতলী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ গণসংযোগে অংশ নেন।

সারোয়াতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম, বোয়ালখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, জেলা বিএনপি সদস্য মেহেদী হাসান সুজন ও যুবদলের সহসভাপতি এম জসিম উদ্দীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মো. আবু আকতার ও মো. লোকমান, ইউনিয়ন বিএনপি নেতা ইউনুস চৌধুরী ও এম এ মঞ্জুর, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের নেত্রী শাহিদা আক্তার শেফু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিকদার, শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী।

গণসংযোগে আরও যোগ দেন জেলা যুবদলের সহ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আলম নিরব, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুল্লাহ অনু, সারোয়াতলী বিএনপি নেতা সরোয়ার আলম (রিপন), মুসা আমীরি মেম্বার, কৃষক দল নেতা মো. নাছের উদ্দীন, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের সমর্থনে স্লোগান দেন এবং হ্যান্ডবিল বিতরণ করেন। এ সময় তাঁরা বলেন, এরশাদ উল্লাহকে বিজয়ী করতে পারলে বোয়ালখালীর সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।