দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম-৯ আসনের সর্বস্তরের জনসাধারণকে অভিনন্দন জানালেন আবু সুফিয়ান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
চট্টগ্রাম-৯ আসনের সর্বস্তরের জনসাধারণকে অভিনন্দন জানালেন আবু সুফিয়ান

আবু সুফিয়ান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করায় চট্টগ্রাম-৯ আসনের সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞপ্তিতে আবু সুফিয়ান বলেন, “চট্টগ্রাম-৯ আসনের সম্মানিত ভোটার, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সর্বসাধারণ যারা বিপুল ভোটে বিজয়ী করে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন—সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

তিনি বলেন, “পাশাপাশি যারা এই আসনে অন্যান্য দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন—যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে—তাদেরকেও অভিনন্দন জানাই।”

নির্বাচন পরিচালনায় দায়িত্বপালনকারী সকলের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, “বিশেষ করে রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীসহ যারা নিরপেক্ষ ও নিরলসভাবে দায়িত্ব পালন করে জাতিকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, “জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমার ওপর আস্থা রেখেছে। আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। নির্বাচনের পূর্বে জনগণকে যে ওয়াদা দিয়েছি এবং যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন—সেই প্রত্যাশা পূরণে কাজ করবো।”

তিনি বলেন, “এই নির্বাচনে যারা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদেরসহ সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। স্পষ্টভাবে বলতে চাই, জনগণ আমার ওপর পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন। সে দায়িত্ব পালনে কঠোর পরিশ্রম করবো। কোনো অন্যায় ও অনৈতিক কাজে কখনো ক্ষমতাকে ব্যবহার করবো না। যতদিন বেঁচে থাকি, সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব।”

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।