চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার মাজার পয়েন্ট সেতু এলাকায় নির্মাণ শ্রমিকবাহী একটি নসিমন গাড়ি উল্টে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান (১৮) বরিশালের ফিরোজপুর জেলার মখলেচুর রহমানের ছেলে। আহতরা হলেন আশিক (১৯), বরিশালের জাকির হোসেনের ছেলে এবং মো. হাসান (১৮), দোহাজারী সদরের কামাল উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নসিমনটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা শ্রমিকরা গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত আশিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত মো. হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত নসিমনটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।