দক্ষিণ পূর্ব

চন্দনাইশে বাসের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর, মারা গেল দুই গরুও

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৭ জুন ২০২৬
পঠিত :
চন্দনাইশে বাসের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর, মারা গেল দুই গরুও

ফাইল ছবি

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বাবুল (৫৯) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার সঙ্গে থাকা চারটি গরুর মধ্যে দুটি ঘটনাস্থলেই মারা গেছে এবং অপর দুটি আহত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল চারটি গরু নিয়ে বাগিচারহাট এলাকা থেকে সাতকানিয়ার কেরানীরহাটের দিকে যাচ্ছিলেন। রাতে মহাসড়ক দিয়ে গরুগুলো নিয়ে হেঁটে যাওয়ার সময় কক্সবাজারগামী দ্রুতগতির একটি ঈগল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ও গরুগুলোকে ধাক্কা দেয়।

 

সংঘর্ষে বাবুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তিনি মারা যান।

 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুটি গরুর মৃত্যু হয়। অপর দুটি আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।

 

তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক চালক ও সহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

 

আরএইচ

 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।