নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ ঘটেছে।এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে ভোরে। এতে গুদামে আশেপাশে থাকা ১০ জন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, চন্দনাইশে দগ্ধ ১০ জনকে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের প্রায় সবাই শঙ্কামুক্ত।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।