দক্ষিণ পূর্ব

চন্দনাইশে বাস চাপায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু

sathi
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫
পঠিত :
চন্দনাইশে বাস চাপায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের চন্দনাইশে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী আপন ভাইবোন।
আজ  বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ দোহাজারী সড়কে  এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিক্ষার্থী।
নিহতরা হলো— ওয়াকার উদ্দীন আদিল (১২), রিজভী আকতার (১৬) এবং রুহুল আমিন (৪৫)। এদের মধ্যে আদিল ও  রিজবী স্থানীয়  জামিরজুরি চেয়ারম্যান বাড়ির জসীমউদ্দীনের সন্তান। আদিল পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র এবং রিজভী ৯ম শ্রেণীর ছাত্রী। 

এই ঘটনায়  রহুল আমিন দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশার চালক ছিলেন। তিনি একই এলাকার চান গাজীর বাড়ির মৃত আমানত উল্লাহ’র ছেলে।আর আহত আরেক শিক্ষার্থীর নাম তুসিন আক্তার (১৬)। সে চান গাজীর বাড়ির আব্দুল্লাহ’র মেয়ে।

জানা গেছে, সকালে অটোরিকশায় চড়ে কোচিংয়ে যাচ্ছিল তারা তিনজন। যাওয়ার পথে অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয় পূরবী পরিবহন নামে বাসটি। এতে ঘটনাস্থলে এক স্কুল শিক্ষার্থী ও রিকশাচালক নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেক স্কুল শিক্ষার্থী মারা যায়। এছাড়া, তুসিন নামে আরো একজন আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা বলেন, 'পূরবী বাসের চাপায় অটোরিকশাচালক ও দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আরো এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি সড়ক পথিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে।  এতে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।