দক্ষিণ পূর্ব

ধর্ষণের বিরুদ্ধে চবিতে সমাবেশ

sathi
প্রকাশ : ১১ মার্চ ২০২৫
পঠিত :
ধর্ষণের বিরুদ্ধে চবিতে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক 

 সারা দেশে খুন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

১০ মার্চ (সোমবার) চবির মাইক্রোবায়োলজি ৪র্থ বর্ষের শিক্ষার্থী চন্দনা রানীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চবিে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের প্রফেসর মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রফেসর ড.মোঃ শফিকুল ইসলাম, মুনমুন নেসা চৌধুরী, জি এইচ হাবীব, এমদাদ উল্লাহ ,জাফিরা তাহসিন, ইশা দে ,তামান্না মাহবুব, রোনাল চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে খুণ ধর্ষণ নির্যাতন বেড়েই গেছে, আজ ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণই বলে দেয় নারী ঘরে বাহিরে নিরাপদ নয়। এবং ধর্ষণের পর এর কোন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় ধর্ষককে আনা হয় না বলে ধর্ষণ কর্মকান্ড বন্ধ হচ্ছে না।
 
তারা বলেন,এই সমাজে চলে ভিক্টিম ব্লেমিং কাজ। তাই ধর্ষককে দ্রুত ও দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে। আর ধর্ষণ করার মানসিকতা  বিলুপ্ত করার জন্য সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।