দক্ষিণ পূর্ব

চবিতে গবেষণা ও প্রকাশনা বিষয়ে সেমিনার আগামীকাল

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ৩ জানুয়ারী ২০২৬ ০১:৫৫ দুপুর
পঠিত : ৪
চবিতে গবেষণা ও প্রকাশনা বিষয়ে সেমিনার আগামীকাল
Degchibarictg
চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উচ্চমানের গবেষণা ও আন্তর্জাতিক মানের প্রকাশনার মাধ্যমে ক্যারিয়ার উন্নয়নের কৌশল নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আগামীকাল রোববার (৪ জানুয়ারি) এই সেমিনারের আয়োজন করা হয়েছে।

‘উচ্চমানের গবেষণা, প্রকাশনা এবং সহযোগিতার মাধ্যমে ক্যারিয়ার উন্নয়ন’ শীর্ষক সেমিনারটি দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চবি কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করছে এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর ড. সাইদুর রহমান। আলোচক হিসেবে থাকবেন একই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড. মাইন উদ্দিন খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করবেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

সেমিনারে গবেষণার গুণগত মান উন্নয়ন, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার কৌশল এবং বৈশ্বিক গবেষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কীভাবে শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের পেশাগত জীবনকে আরও সমৃদ্ধ করতে পারেন—সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।