দক্ষিণ পূর্ব

চবিতে নারী হলে চাকসুর ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেমিনার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১২:৪৮ দুপুর
পঠিত : ৩৬
চবিতে নারী হলে চাকসুর ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেমিনার

ছবি

Degchibarictg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও বিজয়-২৪ হল সংসদের যৌথ উদ্যোগ ও ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড এর সার্বিক সহযোগিতায় নারী শিক্ষার্থীদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ৩ টায় বিজয় ২৪  হলে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

‘নারীর স্বাস্থ্য, সচেতনতা থেকে সুরক্ষা’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পে নারী শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা নারী স্বাস্থ্য, প্রসূতি ও স্ত্রীরোগ, ত্বক, চুল ও নখ এবং মেডিসিন বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

অনুষ্ঠানে চাকসু ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরানসহ বিজয় ২৪ হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক ড. আকিকুল হক,  ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক শারমীন আক্তার।

অনুষ্ঠানের শুরুতে বিজয় ২৪ হল সংসদ ভিপি সানু আক্তার নদি শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে আগত ডাক্তারবৃন্দ স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন।

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, আজকের ক্যাম্প হলে সম্ভবত পাঁচটি ক্যাম্প এ কয়েকদিনে কাভার দেয়া হলো। আমরা খুবই শঙ্কার মধ্যে ছিলাম, দুটি হলে শেষে ক্যাম্প করতে পারবো কি না। তবে আমি ধন্যবাদ জানাই এজন্য যে, আমাদের সম্মানিত ডাক্তারবৃন্দ অত্যন্ত ধৈর্য্যের সহিত আমাদের সাথে কাজকর্ম করে যাচ্ছেন। বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হলভিত্তিক মেডিকেল ক্যাম্প কখনো হয়েছে কি না আমি জানি না। 

অধ্যাপক ড. আকিকুল হক বলেন, আমার ঢাকা যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে আমি আজ এখানে এসেছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে আমার হল কখনো পিছিয়ে থাকেনি। হল সংসদ এবং চাকসুর আয়োজনে যে মেডিকেল ক্যাম্পটা হয়েছে এর জন্য আমরা গর্বিত। আমাদের মেয়েরা এর দ্বারা উপকৃত হবে এবং এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। ডাক্তার যারা এসেছেন তাদেরকে আমি বলবো মেয়েদের যে মানসিক এবং শারীরিক সমস্যা তা নিয়ে যেন তাদেরকে সচেতন করেন। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।