দক্ষিণ পূর্ব

চবিতে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা: গ্রেফতার ৮

sathi
প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
চবিতে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা: গ্রেফতার ৮
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়  হামালাকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। এর মধ্যে ৩ জন এজাহারভুক্ত আসামি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল)  কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি বলেন, " গতকালকে মামলার প্রেক্ষিতে আটজন আটক করা হয়েছে। এরমধ্যে এজহারভুক্ত আসামী ও তদন্তের জন্যআটক করা হয়েছে। "

এজাহারভুক্ত আসামিদের মধ্যে ৩ জন- মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫),  হাসান প্রকাশ হাসাঈন(২২), রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)।  

তদন্ত প্রাপ্ত আসামিদের মধ্যে ৫ জন- মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ(৩০), মে. আরমান(২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দা।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।