দক্ষিণ পূর্ব

চবির সূর্যসেন হলে সুপেয় পানির ফিল্টার উপহার দিলেন এমপি সাঈদ আল নোমান

ইমাম উদ্দিন
ইমাম উদ্দিন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ০৪:৩৩ দুপুর
পঠিত : ৩১
চবির সূর্যসেন হলে সুপেয় পানির ফিল্টার উপহার দিলেন এমপি সাঈদ আল নোমান
Degchibarictg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ফিল্টার উপহার দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান। হলের আবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এবং তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে তিনি একটি আধুনিক সুপেয় পানির ফিল্টার উপহার দিয়েছেন।


​রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মাস্টারদা সূর্যসেন হল সংসদের নেতৃবৃন্দের কাছে পানির ফিল্টারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন চবি ছাত্রদলের নেতৃবৃন্দ।


​জানা যায়, সম্প্রতি সূর্যসেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব হলের শিক্ষার্থীদের সুপেয় পানির তীব্র সংকট তুলে ধরে বিষয়টি সমাধানের দাবি জানান। শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই দাবির পরপরই দ্রুত সময়ে পানির ফিল্টারটি প্রদানের ব্যবস্থা নেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।


​ফিল্টার হস্তান্তরকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, "সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও যৌক্তিক দাবি পূরণ করাই চবি ছাত্রদলের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের পানির কষ্ট দূর করতে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ভাই যে দ্রুত উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমরা চবি ছাত্রদল ও হলের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ইতিবাচক ও মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।"


​অনুষ্ঠানে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন, মাস্টারদা সূর্যসেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব, এ এফ রহমান হল সংসদের জিএস তামিম চৌধুরীসহ মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।