চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া কওমী মাদ্রাসা পটভূমি থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের অধিকার, প্রতিনিধিত্ব ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কওমী স্টুডেন্টস নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটি একটি অরাজনৈতিক, সামাজিক ও অলাভজনক সংগঠন হিসেবে গঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৩ মে) এ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কওমী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও স্বার্থরক্ষা নিশ্চিত করা, দাওয়াতি, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা, এবং কওমী মাদ্রাসাগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা।
সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে সংগঠনের আংশিক কমিটি গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এম. আতহার নূর, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসলামী স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মুহাম্মাদ কুতুব উদ্দিন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী দশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। পাশাপাশি, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও দিকনির্দেশনামূলকভাবে পরিচালনার লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “কওমী স্টুডেন্টস নেটওয়ার্ক কেবল কওমী শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম নয়; বরং এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি বলিষ্ঠ উদ্যোগ হিসেবে কাজ করবে।”
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।