চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী ইস্তেফাজুল ইসলাম (২৩) গত সোমবার (৬ মে) দুপুরে নিখোঁজ হন। শেষবার তাকে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে চবি রেলস্টেশন পার হয়ে দক্ষিণ ক্যাম্পাসে নিজের বাসার দিকে যেতে দেখা যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ইস্তেফাজের সহপাঠীরা জানান, তারা নিখোঁজের বিষয়টি প্রথম জানতে পারেন ৭ মে দুপুরে। এরপর থেকেই বিভাগের শিক্ষার্থীরা বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাসহ পরিচিত স্থানে খোঁজ নেওয়া হলেও কোথাও তার অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি।
ইস্তেফাজুলের পরিবারের সদস্যরাও ছেলের নিখোঁজ হয়ে যাওয়ায় ভীষণভাবে উদ্বিগ্ন। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ চালানো হলেও এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি
ইস্তেফাজের মেজ ভাই জানান, তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। থানায় জিডি করেছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশানকে জানিয়েছি।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ইস্তেফাজুল ইসলামকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে:
📞 যোগাযোগ:
01818762665 (ইস্তেফাজের মেজ ভাই)
এম
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।