দক্ষিণ পূর্ব

চবি ভর্তি পরীক্ষায় অসুস্থ দুই শিক্ষার্থী, মেডিক্যাল সেন্টারেই পরীক্ষা

RAFIQ HYDER
প্রকাশ : ৩ জানুয়ারী ২০২৬
পঠিত :
চবি ভর্তি পরীক্ষায় অসুস্থ দুই শিক্ষার্থী, মেডিক্যাল সেন্টারেই পরীক্ষা
চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে দুই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হলে সেখানেই বসে পরীক্ষায় অংশ নেন তারা।

শনিবার (৩ জানুয়ারি) সকালে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর ওই দুই শিক্ষার্থী একাধিকবার বমি করতে থাকেন। পরে কর্তব্যরত শিক্ষক ও চিকিৎসকদের সহায়তায় তাদের দ্রুত মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষার্থী কোহিনূর আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল জীববিজ্ঞান অনুষদে। অপর শিক্ষার্থী রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের সাদিয়া আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল নতুন কলা ভবনে (শহীদ হৃদয় তরুয়া ভবন)।

মেডিক্যাল সেন্টারে তাদের পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও অধ্যাপক ড. মঈনুদ্দিন।

বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. সাঈদা আক্তার শাহনাজ জানান, রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া এবং খাবার না খাওয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।

তিনি বলেন, তারা বেশি পরিমাণ বমি করেছে। আমরা বমি প্রতিরোধক ওষুধ দিয়েছি। পরে মেডিক্যাল সেন্টারেই বসে তারা পরীক্ষায় অংশ নেয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।