দক্ষিণ পূর্ব

চবি শিবিরের উদ্যোগে 'শহীদ মীর মুগ্ধ ওয়াটার কর্ণার' স্থাপন

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১১:১৮ দুপুর
পঠিত : ৩
চবি শিবিরের উদ্যোগে 'শহীদ মীর মুগ্ধ ওয়াটার কর্ণার' স্থাপন
Degchibarictg
চবি প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসের শহীদ মিনার এবং জিরো পয়েন্টে 'শহীদ মীর মুগ্ধ ওয়াটার কর্ণার' স্থাপন করা হয়েছে। 

আজ (মঙ্গলবার) দুপুর ১২:০০ টায় শহীদ মিনার প্রাঙ্গণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী ওয়াটার কর্ণার উদ্বোধন ঘোষণা করেন। 

এসময় তিনি বলেন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সুপেয় পানি পেতে শিক্ষার্থীদের নিয়মিতই বেগ পেতে হয়। শিক্ষার্থীদের এই কষ্ট লাঘবে, সুপেয় পানির সহজলভ্যতার জন্য আমরা শহীদ মিনার এবং জিরো পয়েন্টে ২ টি ওয়াটার কর্ণার স্থাপন করেছি। আশা করি শিক্ষার্থীরা এর দ্বারা উপকৃত হবেন। 

তিনি আরও বলেন, জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি বিতরণ করা অবস্থায় শহীদ হোন মীর মুগ্ধ। আমরা তাঁর এই ত্যাগকে স্মরণে রেখে দুটি ওয়াটার কর্ণারকে 'শহীদ মীর মুগ্ধ ওয়াটার কর্ণার-১ ও ২' নামে নামকরণ করেছি। 

এসময় বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, অর্থ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, দাওয়াহ সম্পাদক হাবিব উল্যাহ, ক্রীড়া সম্পাদক সাদরুজ্জামান মুজাহিদ এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।