দক্ষিণ পূর্ব

চবি শিবিরের সংবাদ সম্মেলন: ১৪৪ জারি রাখাসহ ৪ দফা দাবি

RAFIQ HYDER
প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
চবি শিবিরের সংবাদ সম্মেলন: ১৪৪ জারি রাখাসহ ৪ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

 সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে গত শনিবার রাত এবং রবিবার দিনব্যাপী চবি শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা চলাকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাটহাজারী পুলিশ প্রশাসন এবং দেশের নিরাপত্তা বাহিনীগুলোর নীরব ভূমিকার তীব্র নিন্দা জানানো হয়।

সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্য বক্তব্য পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী। এসময় উপস্তিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট ছাত্রশিবিরের পক্ষ থেকে ৪ টি দাবি জানানো হয়। দাবিগুলো হলো -
১. প্রশাসনের তত্ত্বাবধানে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
২. সকল সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে এবং পুরো এলাকা অস্ত্রমুক্ত করতে হবে।
৩. ক্যাম্পাসের স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখতে হবে।

সর্বশেষ, আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে সংবাদ সম্মেলন সমাপ্ত করা হয়।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।