দক্ষিণ পূর্ব

চমেকে ১৫ মাসের শিশু অপহরণ, উদ্ধারসহ দম্পতি গ্রেপ্তার

Masud forhan
প্রকাশ : ১১ জুলাই ২০২৬
পঠিত :
চমেকে ১৫ মাসের শিশু অপহরণ, উদ্ধারসহ দম্পতি গ্রেপ্তার

গ্রেপ্তার দম্পতি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে অপহৃত ১৫ মাস বয়সী এক কন্যা শিশুকে ১৩ ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, গত ১০ জুলাই পাঁচলাইশ মডেল থানায় শিশুটির বাবা কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ সোহেল রানা একটি মামলা (নং-১০, জুলাই/২০২৬) দায়ের করেন।

 

মামলায় অজ্ঞাতনামা এক নারীসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়। এজাহার সূত্রে জানা যায়, চিকিৎসাধীন শ্যালিকা মোহাম্মদ মিমিকে দেখতে স্ত্রী, স্বজন ও ১৫ মাস বয়সী কন্যা নাওরেহাকে নিয়ে গত ৯ জুলাই রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সোহেল রানা। 

 

হাসপাতালে রাত যাপনের ব্যবস্থা না থাকায় পরিবারের সদস্যরা হাসপাতালের ৫ম তলার ২৮ নম্বর নিউরোসার্জারি বিভাগের বারান্দায় অবস্থান করছিলেন।

 

পরদিন বিকেল সাড়ে ৩টার দিকে অজ্ঞাতপরিচয় এক নারী পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হয়ে শিশুটির মায়ের সঙ্গে কথাবার্তা বলেন। একপর্যায়ে শিশুটি কান্না করলে দোকান থেকে চিপস কিনে দেওয়ার কথা বলে তাকে কোলে নিয়ে চলে যান।

 

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই নারী ও শিশুটি ফিরে না আসায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশে খোঁজাখুঁজি চালিয়েও তাদের সন্ধান মেলেনি। পরে পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের করা হয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালান। টানা ১৩ ঘণ্টার অভিযানের পর শনিবার (১১ জুলাই) সকালে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নাছিমা বেগম (২৫) ও তার স্বামী বোরহান উদ্দীন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, "অপহৃত শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।"

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।