দক্ষিণ পূর্ব

চমেক হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 'শিবির' বাবুলের মৃত্যু

sathi
প্রকাশ : ২১ মার্চ ২০২৫
পঠিত :
চমেক হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 'শিবির' বাবুলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির (৪৫) মৃত্যু হয়েছে। নিহতের নাম ইয়াকুব আলী  প্রকাশ শিবির বাবুল। তিনি প্রবাসী নেছার আহমেদ  হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এর আগে তাকে পেট ব্যথার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।

শুক্রবার (২১ মার্চ) বিকালে ওই কয়েদির মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল। তবে তার মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে। 

তিনি বলেন, রবিবার (১৬ মার্চ) বাবুলের পেটে ব্যথা দেখা দিলে তাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। 

প্রসঙ্গত, আসামী বাবুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকায়। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ২০০৩ সালের ২ নভেম্বর ফটিকছড়ির দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার একটি পাহাড়ের পাদদেশে প্রবাসী তোতার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তোতার স্ত্রী বাদী হয়ে বাবুলসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।২০২১ সালের ৮ মার্চ ওই মামলায় নয় জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন চট্টগ্রামের একটি আদালত। ২০২৪ সালের ২১ অক্টোবর বাবুলকে প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলায় গ্রেপ্তার করে র‍্যাব। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।