দক্ষিণ পূর্ব

চসিকের উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ২০ দোকান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ জুন ২০২৬
পঠিত :
চসিকের উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ২০ দোকান

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যক্তিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) নগরের বায়েজিদ বোস্তামী সড়কের অক্সিজেন মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

 

চসিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অক্সিজেন মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানো হয়েছিল। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যান চলাচলেও সৃষ্টি হচ্ছিল তীব্র প্রতিবন্ধকতা। জনদুর্ভোগ কমাতে বিশেষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করা হয়। উচ্ছেদের সময় সংশ্লিষ্টদের অবৈধ দখলমুক্ত রাখতে সতর্কও করা হয়।

 

এ সময় ফুটপাতের ওপর ফ্রিজ মেরামতের কাজ পরিচালনা করে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি এবং একটি হোটেলের গ্যাসের চুলা ঝুঁকিপূর্ণভাবে ফুটপাতসংলগ্ন স্থানে স্থাপন করার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত মামলা দায়ের করে। পরে তাদের মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

চট্টগ্রাম সিটি করপোরেশন জানিয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দখল ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কার্যক্রমও অব্যাহত থাকবে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।