নিজস্ব প্রতিবেদক:
ক্লিন, গ্রিন ও হেলদি সিটির পাশাপাশি কর্পোরেশনের শিক্ষা এবং স্বাস্থ্য বিভাগকে উন্নত ও আধুনিক করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
অপর্ণাচরণ চসিক স্কুল এন্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ডিজিটাল হাজিরার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র-
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নগরীর নন্দনকাননস্থ অপর্ণাচরণ সিটি কর্পোরেশন হাই স্কুল এন্ড কলেজে এসএসি ২০২৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ডিজিটাল হাজিরার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক, গভর্নিং বডির সদস্য ইঞ্জিনিয়ার প্রবাল রক্ষিত, চট্টগ্রাম সিটি করপোরেশন কায়সার নিলুফার কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক, মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, চসিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি আকতার হোসেন।
সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের সেরা সিটি কর্পোরেশনসমূহের মধ্যে সেরা হওয়ার যে গৌরব অর্জন করেছে তার কৃতিত্ব নগরবাসীর। তবে এ ধারা অব্যাহত রাখতে হলে নগরবাসীকে আরো সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নালা নর্দমা ও খালে ময়লা অবর্জনা ফেলা বন্ধ করতে হবে। বৃষ্টির পানি ও অবর্জনার স্তুপ থেকে এডিশ মশার জন্ম হচ্ছ যার ফলে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।। নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সিটি কর্পোরেশনের অগ্রাধিকার কর্মসুচির মধ্যে আছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। তিনি গুণগত শিক্ষার মান উন্নত ও নগরবাসীকে স্বাস্থ্য সচেতন করার বেশকিছু উদ্যোগের কথা তুলে ধরে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনই দেশে প্রথম স্টুডেন্ট হেলথ কার্ড চালু করেছে। নগরীর প্রতিটি স্কুল ও কলেজে এ কার্ড চালু করা হবে। শিক্ষার মান উন্নয়নে দীর্ঘ দিন ধরে বৈষম্যের স্বীকার অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করা হয়েছে,বাকি যারা অস্থায়ী শিক্ষক কর্মচারী আছে তাদের আইনগত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
মেয়র ডাঃ শাহাদাত হোসেন শতবর্ষী এ নারী শিক্ষা প্রতিষ্ঠান অপর্ণাচরণ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের এ অর্জন ধরে রাখতে হবে। তোমরাই মেধা দিয়ে এ চট্টগ্রাম এবং আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। তিনি অপর্ণাচরণের শিক্ষার্থীদের মেধা মননের চর্চার প্রশংসা করে বলেন, চসিকের বইমেলায় তাদের সাংস্কৃতিক পারাফর্মাস আমাদের মুগ্ধ করেছে। মেয়র অপর্নাচরণের ভিতরে ও বাইরের পরিবেশ উন্নয়নে পরিকল্পনার কথা উল্লখ করে প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক গোলাম হক্কানি, অধ্যাপক পুরবী চক্রবর্তী, নিজাম উদ্দিন আনোয়ারী। অনুষ্ঠান সঞ্চালন করেন গৌরী দাস, সঙ্গীতা ব্যানার্জি। অনুষ্ঠানের শুরুতে মেয়র মহোদয়কে সেরা সিটি করপোরেশনের স্বীকৃতি অর্জন করায় কলেজের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পরে মেয়র ১২২ জন জিপিএ-৫ সহ ৪৬১ জনের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে মেয়র নিজের কার্ড পাঞ্চ করে ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।