দক্ষিণ পূর্ব

চসিক নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামকে অপসারণের দাবিতে বিক্ষোভ

মনির ফয়সাল
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫
পঠিত :
চসিক নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামকে অপসারণের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামকে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কর্মচারী ইউনিয়ন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে চসিক কার্যালয় কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কমিশন বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে বক্তারা বলেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড ও অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করার একমাত্র বাধা। সিটি মেয়র নগরীর কোন উন্নয়ন কর্মকাণ্ড করার উদ্যোগ গ্রহণ করলে তিনি তাতে বাধা সৃষ্টি করেছেন। তিনি দুর্নীতিবাজ কর্মকর্তাদের ব্যাপারে কোন ব্যবস্থা নেননি।

বক্তারা আরো বলেন, ভবিষ্যতে মেয়র মহোদয়ের উন্নয়ন কর্মকাণ্ডে তিনি যদি বাধা সৃষ্টি করে তাহলে নগরবাসীকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে এবং এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে ৭ কার্য দিবসের মধ্যে অপসারণ করতে হবে। যদি ৭ কর্মদিবসের মধ্যে অপসারণ করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকব।

বিক্ষোভ চলাকালে নগর ভবনে ছিলেন না সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সন্ধ্যায় তিনি নগর ভবনে প্রবেশ মুখে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে কোন দুর্নীতিবাজ কর্মকর্তাকে রাখা হবে না। প্রধান নির্বাহীকে হোল্ডিং ট্যাক্সের অনিয়মের কারণে শোকজ করেছি। ১৫ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মামুনুর রশীদ মামুন, খাজা আলাউদ্দিন, সবুর খান মাসুম, রমিজুল হক, আবুল কালাম আজাদ সহ বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারীবৃন্দ।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।