দক্ষিণ পূর্ব

চসিক মেয়রের এপিএস জিয়াউর রহমানের মায়ের মৃত্যুতে ডা. শাহাদাত হোসেনের শোক

Masud forhan
প্রকাশ : ২১ জুন ২০২৬
পঠিত :
চসিক মেয়রের এপিএস জিয়াউর রহমানের মায়ের মৃত্যুতে ডা. শাহাদাত হোসেনের শোক

ফাইল ছবি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের একান্ত সহকারী সচিব (এপিএস) ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়ার পরম শ্রদ্ধেয় মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চসিক মেয়র এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

 

আজ রবিবার (২১ জুন) বিকাল ৩টায় নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জিয়াউর রহমান জিয়ার মা মোছাম্মৎ নাজমুন নাহার। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

আজ রবিবার বাদে এশা বায়েজিদ বোস্তামী থানা সংলগ্ন মোহাম্মদ নগর বায়তুন নূর জামে মসজিদে মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাতেই মরহুমার মরদেহ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

 

এদিকে এক শোকবার্তায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মোছাম্মৎ নাজমুন নাহার একজন অত্যন্ত পরহেজগার ও পরোপকারী নারী ছিলেন। তাঁর সদালাপী ও মার্জিত ব্যবহারের কারণে তিনি প্রতিবেশীদের মাঝে অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। তাঁর এই অবর্তমানে পরিবার ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে সমব্যথী।

 

মেয়র ডা. শাহাদাত হোসেন মরহুমার বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাবহ পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।