দক্ষিণ পূর্ব

চাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা: ভিপি সাজ্জাদ হৃদয় জিএস সাফায়েত

RAFIQ HYDER
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
চাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা: ভিপি সাজ্জাদ হৃদয় জিএস সাফায়েত
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। তাঁদের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন দর্শন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ক্রীড়াবিজ্ঞান বিভাগের মো. শাফায়াত হোসেন। 

 বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা দুইটায় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

লিখিত বক্তব্যে নাছির উদ্দিন বলেন, চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জেনে আমরা খুবই আনন্দিত। চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করি।

ছাত্রদলের প্যানেলে অন্যান্য পদে জায়গা পেলেন যারা-

ছাত্রদলঘোষিত প্যানেলের সহসাধারণ সম্পাদক পদে আইয়ুবুর রহমান তৌফিক; খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম; সহখেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে জয় বড়ুয়া; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোজাম্মেল হক; সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে শহীদুল কায়সার; দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূঁইয়া; সহদপ্তর সম্পাদক পদে শাহরিয়ার উল্লাহ ফাহাদ; ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান; সহছাত্রী কল্যাণ সম্পাদক পদে শাফকাত শফিক; বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মো. ওজায়ের হোসেন; গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ; সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান; স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন; ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী; যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. সায়েম উদ্দিন আহমেদ; সহযোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইয়াসিন আরাফাত; আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবদুল্লাহ আল সাকিব এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো. জাবেদ নির্বাচন করবেন। 

এ ছাড়া সদস্য পদে ফয়সাল প্রান্ত, মিজান মিয়া, নুসরাত জাহান, এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন প্রার্থী হয়েছেন।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।