দক্ষিণ পূর্ব

চাকসুর ভিপিকে অশ্রাব্য গালি দিলেন চবি ছাত্রদল সেক্রেটারি নোমান

মনির ফয়সাল
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫
পঠিত :
চাকসুর ভিপিকে অশ্রাব্য গালি দিলেন চবি ছাত্রদল সেক্রেটারি নোমান

চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতি মধ্যস্থতা করতে আসলে চাকসুর ভিপিকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন শাখা ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান।


সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে উপ-উপাচার্য (প্রশাসন), ডিন ও শিক্ষকদের সামনে ভিপিকে এমন গালি দেন তিনি।


প্রতিবেদকের কাছে থাকা এক ভিডিওতে দেখা যায়, বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাকসুর নেতৃবৃন্দরা প্রশাসনিক ভবনে আসেন। সেখানে ভিপি ইব্রাহিম হোসেন রনি বিষয়টা জানার চেষ্টা করেন প্রশাসনিক ভবনে কারা তালা দিল। এ সময় ছাত্রদল ও বামপন্থী নেতাকর্মীদের সাথে চাকসু নেতৃবৃন্দের বাকবিতন্ডা হয়।  এক পর্যায়ে শাখা ছাত্রদল সেক্রেটারি ভিপির উদ্দেশ্যে বলেন, ‘ভিপি কে, ওর কাছে আমার জবাবদিহি করতে হবে? এরপর তিনি অশ্রাব্য ভাষায় ভিপিকে গালি দেন।’


ঘটনাস্থলে উপস্থিত থাকা অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক নিয়াজ উদ্দিন বলেন, “আমি এখন মিটিংয়ে আছি। গালির বিষয়টা বলতে গেলেও কেমন লাগে। এখন উদ্ভুত ঘটনা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আপাতত এ বিষয়টি স্থগিত রাখো।”


ঘটনাস্থলে উপস্থিত থাকা চাকসুর পরিচালক অধ্যাপক ড. জাহেদুর রহমান বলেন, ছাত্ররা ছাত্রদের গালি দেয় কীভাবে? গালি দেওয়াটা আমি শুনিনি।”


উল্লেখ্য, চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের একাত্তরের শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্যের প্রতিবাদে দুপুরে প্রশাসনিক ভবনে তালা দেয় শাখা ছাত্রদল ও বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা। বিষয়টা সমাধানে মিটিং করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।


এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।