দক্ষিণ পূর্ব

চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা বাড়লো ১ দিন

RAFIQ HYDER
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা বাড়লো ১ দিন
চবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মনোনয়ন গ্রহণ ও জমাদানের সময়সীমা ১ দিন বৃদ্ধি করা হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা পর্যন্ত পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং আগামীকাল (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন। 

বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে এ সিদ্ধান্ত জানান চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

এ সময় তিনি বলেন, গত সংঘর্ষে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে, যাদের কেউ কেউ এখনো অসুস্থ। আবার অনেক শিক্ষার্থী সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা সময়সীমা ১দিন বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, আজ দুপুর ১২টায় এ বিষয়ে আমাদের মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র নিতে পারবে এবং আগামীকাল (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।