দক্ষিণ পূর্ব

চাকসু নির্বাচন: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫ শতাংশ

মনির ফয়সাল
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫
পঠিত :
চাকসু নির্বাচন: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চার ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। তিনি বলেন, ‘ভোট শুরুর পর থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।’

বুধবার (১৫ অক্টোবর) বেলা দেড়টার দিকে এই তথ্য জানান আরিফুল হক। সকাল ৯টায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ ৩৫ বছর পর ভোট গ্রহণ শুরু হয়েছে। ১৯৯০ সালে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার ও পদসংখ্যা বিবেচনায় একজন শিক্ষার্থীকে ভোট দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ মিনিট সময় দেওয়া হবে। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি পদে ভোট দিতে হবে প্রত্যেক ভোটারকে। অর্থাৎ গড়ে প্রতি ১৫ সেকেন্ডে একটি করে ভোট প্রদানের হিসাব করা হয়েছে।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। তাদের মধ্যে নারী মাত্র ৪৭ জন। প্রতিটি হলে রয়েছে ১৪টি করে পদ। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন। এদিন বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হবে। হল সংসদের ফল ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ঘোষণা করা হবে।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।