দক্ষিণ পূর্ব

চান্দগাঁওয়ে পুলিশের জালে ‘শীর্ষ সন্ত্রাসী’ বুইশ্যার ৭ সহযোগী

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
পঠিত :
চান্দগাঁওয়ে পুলিশের জালে ‘শীর্ষ সন্ত্রাসী’ বুইশ্যার ৭ সহযোগী

ছবি-সিএমপি

 

 

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার সাত সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৫টায় চান্দগাঁও থানার পশ্চিম ফরিদার পাড়া বালুরমাঠ সাংবাদিক কলোনির পেছনের একটি ফাঁকা জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইব্রাহিম ইদ্রিছ ওরফে ইদ্রিস (৩০), মো. আজম উদ্দিন (২১), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. রাকিব (২২), মো. হারুন (৩১), মো. মোমিন হোসেন ওরফে বাচ্চু (৩৫) ও মো. রাসেল (২৮)।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি রামদা, দুটি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 

 

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সাতজনের মধ্যে ইব্রাহিম ইদ্রিছের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় দায়ের হওয়া এসব মামলার মধ্যে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়ের করা বেশ কয়েকটি অস্ত্র ও মাদক মামলাও রয়েছে।

 

পুলিশ আরও জানায়, ইব্রাহিমের বিরুদ্ধে ২০২৫ সালের ২২ জুলাই চান্দগাঁও থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা, ২০২২ সালের ১ ডিসেম্বর ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগে একটি মামলা এবং ২০১৮ ও ২০২০ সালে চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় আরও কয়েকটি মামলা হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালের আগস্ট, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে চান্দগাঁও থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও কয়েকটি মামলা হয়।

 

গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে একটি মামলা ২০২৫ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ মডেল থানায় এবং অপরটি ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১১ আগস্ট মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।