দক্ষিণ পূর্ব

চান্দগাঁওয়ে সিএনজি স্টেশন চুরির ঘটনায় মূলহোতা গ্রেপ্তার, উদ্ধার ২৩ লাখ টাকা

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ০৯:৩৬ সকাল
পঠিত : ৪
চান্দগাঁওয়ে সিএনজি স্টেশন চুরির ঘটনায় মূলহোতা গ্রেপ্তার, উদ্ধার ২৩ লাখ টাকা

ছবি : সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় একটি সিএনজি স্টেশন থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের মূলহোতা মো. ইউনুছ রনি (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে চান্দগাঁও থানার সিএন্ডবি মোড় এলাকার ক্লিউইস্টন সিএনজি স্টেশনের অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে তারা স্টিলের আলমিরার লকার ভেঙে নগদ ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগী কামরুল ইসলাম চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা ইউনুছ রনিকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুছ রনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ মোহরা এলাকার একটি কলোনির পাশের ঝোপঝাড় থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় রাখা ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।