দক্ষিণ পূর্ব

চান্দগাঁওয়ে দুই পেশাদার চোর গ্রেপ্তার

Masud forhan
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫
পঠিত :
চান্দগাঁওয়ে দুই পেশাদার চোর গ্রেপ্তার

গ্রেপ্তার দুই পেশাদার চোর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৯ মার্চ) সকাল ৬টায় চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।     

গ্রেপ্তাররা হলেন, জিহাদ (২২) ও শহিদুল ইসলাম ফরিদ (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন। 

গ্রেপ্তারদের মধ্যে জিহাদ ভোলার লালমোহন উপজেলার কালিপিত্তি ভোলায়দের বাড়ির মো. ইউনুফের ছেলে। তবে সে বর্তমানে নগরের বাদশা চেয়ারম্যান ঘাটার আবুলের কলোনির বাসিন্দা। অন্যদিকে শহিদুল ইসলাম ফরিদ চন্দনাইশ উপজেলার পশ্চিম কেচুয়া সেলিম মেম্বারের বাড়ির আবুল কালামের ছেলে। 

চান্দগাঁও থানার ওসি জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিল। তারা দুজনই পেশাদার চোর। তাদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।