দক্ষিণ পূর্ব

চান্দগাঁও থানায় অভিযানে অবৈধ বালু উত্তোলনের সময় ৫ জন গ্রেফতার

shakhawat sohan
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫
পঠিত :
চান্দগাঁও থানায় অভিযানে অবৈধ বালু উত্তোলনের সময় ৫ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক 

সিএমপি’র চান্দগাঁও থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে গ্রেফতার করেছে। এসময় বালুভর্তি ট্রলারসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

সোমবার (১১ আগস্ট) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ মোস্তাফিজুর রহমান ও এএসআই অসিত নাথের সমন্বয়ে গঠিত টিম গোপন সংবাদের ভিত্তিতে কালুরঘাট ফেরীঘাটস্থ ফেরীর টোলপ্লাজা সংলগ্ন কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময়— মোঃ শুক্কুর (৩৭), মোঃ মহিউদ্দিন (৩৭), মোঃ মনির (৪২), মোঃ সোহেল (২৫) ও মোঃ মঞ্জুর (৩০) কে গ্রেফতার করা হয়।

পুলিশ তাদের হেফাজত থেকে ৪০০ ফুট বালুভর্তি একটি ট্রলার, ২০০ ফুট বালুভর্তি আরেকটি ট্রলার, দুটি বেলচা এবং তিনটি ঝুড়ি উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা কার্যক্রম চলছে।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।