দক্ষিণ পূর্ব

চুরির অভিযোগে মারধর, পরে মিলল যুবকের মরদেহ; বাকলিয়ায় গ্রেপ্তার ৪

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০৪:২৭ সকাল
পঠিত : ৩৬
চুরির অভিযোগে মারধর, পরে মিলল যুবকের মরদেহ; বাকলিয়ায় গ্রেপ্তার ৪

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চুরির অভিযোগে আটক করার পর ইমন (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারভুক্ত অপর এক আসামি পলাতক রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। তাঁরা বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা ও বাস্তহারা বস্তিতে বসবাস করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত ইমন বাকলিয়া এলাকার বাসিন্দা। একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তাঁর ফুফু ও মামলার বাদী রেহানা বেগম।

এজাহারে উল্লেখ করা হয়, মারধরের পর ইমনকে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি ব্রিজের নিচে ফেলে রেখে যাওয়া হয়। খবর পেয়ে রেহানা বেগম ও তাঁর ছেলে ঘটনাস্থলে গিয়ে ইমনকে মৃত অবস্থায় দেখতে পান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বর্তমানে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ ঘটনায় ইমনের ফুফু রেহানা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপের বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।