দক্ষিণ পূর্ব

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ৬ পাচারকারী আটক

Jobaer Raihan Jihan
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
পঠিত :
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ৬ পাচারকারী আটক

ছবি

চট্টগ্রাম পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন এলাকায় মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সারসহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন এলাকায় গত ২৬ আগস্ট বুধবার বিকাল ৪ টা হতে রাত ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট, ২৮০ বস্তা রাসায়নিক সার এবং পাচারকাজে ব্যবহৃত ২ টি বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জেআরজে


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।