দক্ষিণ পূর্ব

ছাত্রশিবিরের নতুন সভাপতি সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ

মনির ফয়সাল
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫
পঠিত :
ছাত্রশিবিরের নতুন সভাপতি সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ
দক্ষিণপূর্ব ডেস্ক 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম ও সিবগাতুল্লাহ সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।।শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনের মাধ্যমে সংগঠনটির ২০২৬ মেয়াদের তাদেরকে নির্বাচিত করা হয়।

এর আগে, আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সকাল ৮টায় শুরু হওয়া সম্মেলনে পৌনে ৬ হাজার সদস্য অংশ নিয়েছেন।সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম অধিবেশন হয় সম্মেলনের। এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শিবিরকে কার্যত ছাত্রসমাজের অভিভাবক হিসেবে ঘোষণা করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন নেতা জানান, সেক্রেটারি জেনারেল নির্বাচনের পরই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। নতুন সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ইতোপূর্বে কেন্দ্রীয় দফতর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ছাত্র শিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফলাফল ও নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্র শিবিরের প্রধান নির্বাচন কমিশনার।

গত ২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৭টা থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ রাত ১০টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাদার স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নরত।

নবনির্বাচিত শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। তিনি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা থেকে দাখিল ও আলিম পাস করেন। এরপর ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

নবমনোনীত সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ইতিপূর্বে কেন্দ্রীয় দফতর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস ও এমএসএস সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।